News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদুৎ পরিষেবা ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ
Image

বিদুৎ পরিষেবা ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ

আগরতলা ১৮ সেপ্টেম্বর : গত ৫দিন ধরে বিদুৎ পরিষেবা ও পানীয় জলের সমস্যায় দিশেহারা বিশালগড় এলাকার বাসিন্দারা। এখনো পর্যন্ত সমস্যার সমাধান না পেয়ে বাধ্য হয়ে আজ বিশালগড় থেকে বক্সনগর সড়ক অবরোধে বসেন মানিক্যনগরের এলাকাবাসীরা। এদিকে, ওই অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল।

অবরোধকারীদের অভিযোগ, টানা ৫ দিন যাবৎ বিদুৎ পরিষেবা ও পানীয় জলের সমস্যায় ভুগছেন মানিক্যনগরের এলাকাবাসী। এ বিষয়ে একাধিকবার প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হলেও তাঁরা কোন পদক্ষেপ গ্রহন করেননি। তাই আজ সকালে বাধ্য হয়ে বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেন তাঁরা।

এদিকে, অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। তাঁদের দাবি, দ্রুত বিদুৎ পরিষেবা ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এদিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকদের এবং তাঁরা অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন।অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই বিদুৎ ও পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top