News Flash

  • Home
  • দেশ
  • দিনদুপুরে কেতুগ্রামে যাত্রীপূর্ণ চলন্ত বাসে কিশোরীকে গলা কেটে “খুন”
Image

দিনদুপুরে কেতুগ্রামে যাত্রীপূর্ণ চলন্ত বাসে কিশোরীকে গলা কেটে “খুন”

পূর্ব বর্ধমান, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দিনেদুপুরে যাত্রীপূর্ণ চলন্ত বাসে ১৫ বছরের এক কিশোরীকে গলা কেটে খুন করলেন এক যুবক! বাসের অন্যান্য যাত্রীরা কিছু বোঝার আগেই বাস থেকে নেমে চলে গেল খুনি! হাড়হিম করা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের কুমোরপুরের কাছে। পলাতক যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।  

নিহত কিশোরীর নাম আরসিদা খাতুন (১৫) ওরফে জ্যোতি। সে কাটোয়া থানার হরিপুর গ্রামের বাসিন্দা। আরসিদা কাটোয়া ডিডিসি গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।প্রাথমিকভাবে পুলিশের ধারনা এর পিছনে প্রেমঘটিত কারণ রয়েছে। দুদিন আগে কেতুগ্রামের আন্না গ্রামে মাসির বাড়িতে বেড়াতে এসেছিল জ্যোতি। এদিন নিহতের মাসি শম্পা বিবি তাঁর পাঁচ বছরের ছেলে ও জ্যোতিকে নিয়ে বাসে কাঁদরা থেকে বাড়ি ফিরছিলেন।

কুমোরপুর বাসস্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে যেতেই একটি ইটভাটার সামনে ওই বাসে উঠে কালো প্যান্ট সাদা জামা পরিহিত এক যুবক। বাসের প্রথম গেটের পর দ্বিতীয় সিটে জানালার ধারে বসেছিল জ্যোতি। পাশেই ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন মাসি শম্পা। অভিযোগ, তাঁর সামনেই ছুরি বের করে কিশোরীর গলায় একাধিকবার কোপ মারেন যুবক।

শম্পা বিবির কথায়, “আমি বুঝতেই পারিনি জ্যোতিকে মারতে আসছে ওই ছেলেটা। ওকে থামানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। চোখের সামনে মেয়েটাকে মেরে চলে গেল।”অন্য যাত্রীরা কিছু বোঝার আগেই আততায়ী পিছনের গেট দিয়ে নেমে চলে যায়।

শম্পার চিৎকার শুনে বাসচালক বাস থামিয়ে দেন। অন্যান্য যাত্রীরা দেখেন হামলাকারী মাঠ দিয়ে পালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হামলাকারীর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। বাসটি আটক করেছে পুলিশ।

Releated Posts

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top