News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লীবাসীকে রক্ষা করবো, বিজেপিকে আক্রমণ শানিয়ে মন্তব্য অতিশীর
Image

দিল্লীবাসীকে রক্ষা করবো, বিজেপিকে আক্রমণ শানিয়ে মন্তব্য অতিশীর

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দিল্লীবাসীকে রক্ষা করার আশ্বাস দিলেন অতিশী। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী অতিশী বলেছেন, “দিল্লির জনগণ, এএপি বিধায়করা এবং আমি – নির্বাচন পর্যন্ত কয়েক মাসের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে, একটি লক্ষ্য নিয়ে কাজ করব। আমাদের আবারও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী বানাতে হবে। যতদিন আমি এই বিশাল দায়িত্ব কাঁধে রাখব, আমার একটাই লক্ষ্য থাকবে…আমি দিল্লির জনগণকে রক্ষা করার চেষ্টা করব এবং অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশনায় সরকার পরিচালনা করব।”অতিশী আরও বলেছেন, “প্রথমত, আমি দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী, এএপি-র জাতীয় আহ্বায়ক এবং আমার গুরু – অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন এবং আমাকে বিশ্বাস করেছেন। এমনটা কেবলমাত্র আম আদমি পার্টিতেই করা যেতে পারে, শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে। আমি একটি সাধারণ পরিবার থেকে এসেছি। অন্য কোনও দলে থাকলে হয়তো নির্বাচনের টিকিটও দেওয়া হতো না। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল আমাকে বিশ্বাস করেছিলেন, আমাকে বিধায়ক ও মন্ত্রী বানিয়েছিলেন এবং এখন আমাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি খুশি যে অরবিন্দ কেজরিওয়াল আমার উপর এমন আস্থা রেখেছেন। কিন্তু আমিও দুঃখিত কারণ দিল্লির মুখ্যমন্ত্রী এবং আমার বড় ভাই অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করছেন। সমস্ত এএপি বিধায়ক এবং দিল্লির ২ কোটি মানুষের পক্ষে, আমি বলতে চাই দিল্লির কেবল একজনই মুখ্যমন্ত্রী – অরবিন্দ কেজরিওয়াল।”

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top