News Flash

  • Home
  • প্রধান খবর
  • দীর্ঘ দিনের দাবি পূরণ, সুপ্রিম কোর্টে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়
Image

দীর্ঘ দিনের দাবি পূরণ, সুপ্রিম কোর্টে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার সুপ্রিম কোর্টে দিল্লি সরকারি স্বাস্থ্যকেন্দ্র (ডিজিএইচসি)-র উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বলও উপস্থিত ছিলেন।প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, “এই স্বাস্থ্যকেন্দ্র আইনজীবী, মামলাকারী যারাই মূলত আদালতের প্রাঙ্গণে থাকে তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য দিল্লি সরকারের সহযোগিতায় স্থাপন করা হয়েছে৷ যদি আরও রেফারেল প্রয়োজন হয়, তবে রোগীকে অ্যাম্বুলেন্সে করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এছাড়াও রক্তের রিপোর্ট, ইএনটি, অবজারভেশন বেডের মতো অন্যান্য সুবিধাও রয়েছে যাতে রোগীকে স্থিতিশীল করা যায়।”সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বল বলেছেন, “দীর্ঘ দিনের দাবি ছিল এটি, কারণ আইনজীবীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতে কাজ করেন এবং সেখানে অনেক চাপ থাকে, তাই এই ধরনের স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজন ছিল। আমরা অবশ্যই প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই এই পদক্ষেপ নেওয়ার জন্য এবং কেন্দ্রটিকে আধুনিক করার জন্য।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top