ভোপাল, ১৭ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব অনন্ত চতুর্দশী এবং বিশ্বকর্মা জয়ন্তীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি জানান, ‘বিশ্বকর্মা জয়ন্তী’-তে রাজ্যের সমস্ত মানুষকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা! এই শুভ অনুষ্ঠান উপলক্ষ্যে আমরা জাতি ও সমাজের পুনর্গঠনে নিয়োজিত সকল কর্মযোগীদের এবং তাঁদের অবদানকে অভিনন্দন জানাই, সৃষ্টির নিয়ন্ত্রক ভগবান শ্রী বিশ্বকর্মা জির কৃপায় সবাই যেন সৃজনশীলতায় পরিপূর্ণ হয়।

