News Flash

  • Home
  • প্রধান খবর
  • অতিশী হচ্ছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী, এএপি নেত্রীর নাম প্রস্তাব অরবিন্দ কেজরিওয়ালের
Image

অতিশী হচ্ছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী, এএপি নেত্রীর নাম প্রস্তাব অরবিন্দ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): অতিশী মারলেনা হচ্ছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম প্রস্তাব করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনিই আম আদমি পার্টির পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম প্রস্তাব করেন কেজরিওয়াল।অতিশী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল তাঁকে অনিচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। মনীশ সিসোদিয়ার চাপের কারণে তিনি যাকে চেয়েছিলেন তাকে মুখ্যমন্ত্রী বানাতে পারেননি। মুখ্যমন্ত্রী মুখ হয়তো বদলাচ্ছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তি একই থাকছে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top