News Flash

  • Home
  • দেশ
  • পুজোর অনুদান ফিরিয়ে দিল কাঁথির কুমারপুর দুর্গাবাড়ি সমিতি
Image

পুজোর অনুদান ফিরিয়ে দিল কাঁথির কুমারপুর দুর্গাবাড়ি সমিতি

কাঁথি, ১৬ সেপ্টেম্বর(হি.স.): পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের রাজাবাজার এলাকার কুমারপুর মহিলা পরিচালিত দুর্গাবাড়ি সমিতি রাজ্য সরকারের ৮৫ হাজার টাকার পুজো অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাবাড়ি সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা এবার এই অনুদান গ্রহণ করবে না।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, “যদি কেউ অনুদান না নেয়, তবে তাঁদের নিজেদের পুজো করার ক্ষমতা রয়েছে। তাঁরা স্বাগত।” এ বছর রাজ্য সরকারের পুজো অনুদানে প্রায় ৪৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার মধ্যে বহু পুজো কমিটি নতুন করে আবেদনও করেছে। কিন্তু ইতিমধ্যে কলকাতা ও বিভিন্ন জেলার একাধিক পুজো কমিটি এই অনুদান গ্রহণ করতে অস্বীকার করেছে।

কাঁথির কুমারপুর দুর্গাবাড়ি সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আর জি কর মেডিকেল কলেজের ছাত্রী তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। সম্প্রতি এই ঘটনার প্রতিবাদে শহরে এক মিছিলেরও আয়োজন করা হয়, যার নেতৃত্বে ছিলেন মহিলা সদস্যরা। তারা জানান, পুজোর জাঁকজমকের থেকে তিলোত্তমার মৃত্যুর সঠিক বিচার এবং দোষীদের শাস্তি প্রাপ্তি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top