News Flash

  • Home
  • দেশ
  • কোচবিহারে যাত্রা শুরু করল পিঙ্ক পেট্রোল ভ্যান
Image

কোচবিহারে যাত্রা শুরু করল পিঙ্ক পেট্রোল ভ্যান

কোচবিহার,১৬ সেপ্টেম্বর (হি. স.) : মহিলাদের সুরক্ষা দিতে সোমবার মহিলা পুলিশ পরিচালিত দুটি পিঙ্ক প্যাট্রোল ভ্যানের উদ্বোধন করল কোচবিহার জেলা পুলিশ। পুলিশের এহেন উদ্যোগে খুশির হাওয়া শহরে।

এদিন কোচবিহার পুলিশ লাইনের সামনে থেকে এই দুটি ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা, ডিএসপি চন্দন দাস, কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহিলাদের সুরক্ষা প্রদান প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘দুটি ভ্যান কোচবিহার ও দিনহাটা শহরে নিয়মিত কাজ করবে। সেখানে একজন সশস্ত্র মহিলা পুলিশ অফিসার ও তিনজন মহিলা কনস্টেবল থাকবেন। তাঁরা নিয়মিত দুই শহরে টহল দেবেন। কোথাও মহিলারা সমস্যায় পড়লে ১০০ অথবা ১১২ নম্বরে ডায়াল করলে পিঙ্ক পেট্রোল ভ্যান ঘটনাস্থলে পৌঁছে যাবে।’

উল্লেখ্য, আর,জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকে গোটা রাজ্যজুড়ে মহিলাদের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তাই মহিলাদের সুরক্ষা প্রদানে রাজ্যের প্রতিটি প্রান্তেই পুলিশ প্রশাসনের তরফে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই তালিকায় এদিন থেকে যুক্ত হল কোচবিহারের নাম। কোচবিহার জেল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কোচবিহার জেলাবাসী।

Releated Posts

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top