News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক হোক, বিশ্বের সবাই এখন তা চাইছে : প্রধানমন্ত্রী
Image

ভারতের সঙ্গে সুসম্পর্ক হোক, বিশ্বের সবাই এখন তা চাইছে : প্রধানমন্ত্রী

আহমেদাবাদ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারতের সঙ্গে সুসম্পর্ক হোক, বিশ্বের সবাই এখন তা চাইছে। গুজরাটের আহমেদাবাদে একটি সরকারি অনুষ্ঠানে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিশ্বে ভারত সম্মান পাচ্ছে। বিশ্বের সবাই ভারত এবং ভারতীয়দের উন্মুক্ত হৃদয়ে স্বাগত জানায়। সবাই চায় ভারতের সঙ্গে সুসম্পর্ক হোক। কোথাও কোনও সংকট অথবা সমস্যা দেখা দিলে সমাধানের জন্য মানুষ ভারতকে স্মরণ করে।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আহমেদাবাদের একটি অনুষ্ঠান থেকে ৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন৷ এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে শহুরে এবং গ্রামীণ উভয় বিভাগের সুবিধাভোগীদের হাতে নির্মিত বাড়ি তুলে দেন। এখানেই শেষ হয়, এই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী ভুজ থেকে আহমেদাবাদ পর্যন্ত ভারতের প্রথম বন্দে মেট্রোর শুভ সূচনা করেছেন। পাশাপাশি নাগপুর থেকে সেকেন্দ্রাবাদ, কোলহাপুর থেকে পুনে, আগ্রা ক্যান্টনমেন্ট থেকে বারাণসী, দুর্গ থেকে বিশাখাপত্তনম, পুনে থেকে হুবলি এবং বারাণসী থেকে দিল্লি পর্যন্ত প্রথম ২০ কামরার বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top