News Flash

  • Home
  • দেশ
  • জার্মানির কোলোন শহরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই
Image

জার্মানির কোলোন শহরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

বার্লিন, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : জার্মানির কোলোন শহরে বড়সড়ো বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে সেন্ট্রাল কোলোনের হোহেনজোলারিং রোডে ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ফুটেজটি কোলোনের এক নাইটক্লাবের সামনের। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ওই নাইটক্লাবে ঢোকার দরজার সামনে কোনও একটি বস্তু রেখে যাচ্ছে। সেটিতে আগুনও জ্বলতে দেখা যায়। সেটি ওখানে রেখেই ওই ব্যক্তিকে পালাতে দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বস্তুটিতে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর হোহেনজোলারিং রোড সংলগ্ন এলাকায় ব্যাপক পুলিশি অভিযান চলছে। পুলিশের তরফে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এটা কোনও সন্ত্রাসবাদী হামলা কিনা, তা এখনও স্পষ্ট করেনি জার্মান পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top