News Flash

  • Home
  • দেশ
  • অন্তর্কোন্দলে জেরবার ডিমা হাসাও জেলা বিজেপি, দাবি দলের এক নেতার
Image

অন্তর্কোন্দলে জেরবার ডিমা হাসাও জেলা বিজেপি, দাবি দলের এক নেতার

হাফলং (অসম), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : অন্তর্কোন্দলে জেরবার ডিমা হাসাও জেলা বিজেপি। অন্তর্কেন্দলের জেরে জেলা বিজেপি কয়েকটি শিবিরে বিভক্ত হয়ে গেছে। গুরুতর এ খবর শুনিয়েছেন খোদ জেলা বিজেপির এক পদাধিকারী।

আজ সোমবার হাফলং শহরের এক হোটেলে জয়দেশ ফংলো নামে বিজেপির জনৈক পদাধিকারী সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করে বলেন, ডিমা হাসাও জেলা  বিজেপি এখন বেশ কয়টি শিবিরে বিভক্ত। সিনিয়র বিজেপি, জেলা বিজেপি ও অন্যান্য নামে খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। তাঁর অভিযোগ, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসার মধ্যে দুটি শিবিরে বিভক্ত হওয়ার পাশাপাশি পার্বত্য পরিষদে দেবোলাল বনাম কার্যনির্বাহী সদস্য নিরঞ্জন হোজাইর মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছে। যার দরুন ডিমা হাসাও জেলা বিজেপির অভ্যন্তরীণ বিবাদ প্রকাশ্যে চলে এসেছে।

২০২৬-এ নির্বাচনের আগে ডিমা হাসাও জেলা বিজেপিতে এই কোন্দলের মূল কারণ লবি রাজনীতি বলে অভিযোগ। দীর্ঘ দিন থেকেই ডিমা হাসাও বিজেপির নেতা ও কার্যকর্তাদের মধ্যে বিবাদ শুরু হয়েছে। তবে পরিষদের নির্বাচনের পর এই কোন্দল আরও তীব্র হয়েছে বলে অভিযোগ করেন জয়দেশ ফংলো।

তাঁর অভিযোগ, উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং রাজ্যের মন্ত্ৰী নন্দিতা গাৰ্লোসার মধ্যে বিবাদ তীব্ৰ আকার ধারণ করার পাশাপাশি পার্বত্য পরিষদের রাজজনীতিতে নতুন করে দেবোলাল গার্লোসা এবং তাঁর এককালের সতীৰ্থ নিরঞ্জন হোজাইয়ের মধ্যে বিবাদও চরম রূপ ধারণ করেছে।

এ বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত পরিষদ নিৰ্বাচনের সময় থেকে দেবোলাল গার্লোসা এবং নিরঞ্জন হোজাইয়ের মধ্যে বিবাদের সূত্ৰপাত। এই বিবাদ এতটাই তীব্র আকার নিয়েছে যে, নিরঞ্জন হোজাইয়ের নেতৃত্বে গত ১৮ আগস্ট সাতজনের এক প্ৰতিনিধি দল মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার সঙ্গে সাক্ষাৎ করে। এই প্ৰতিনিধি দলে ছিলেন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিরঞ্জন হোজাই, বিশ্বজিত দাউলাগাপু, অমেন্দু হোজাই, দেবজিত বাটারি, পারিষদ রতন জারামবুসা, নাম্ৰোথাং মার এবং ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি গলোঞ্জ থাউসেন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top