News Flash

  • Home
  • দিনের খবর
  • পাশে থাকার বার্তা, টালার ওসির বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকরা
Image

পাশে থাকার বার্তা, টালার ওসির বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকরা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর ধর্ষণ ও খুন মামলায় সিবিআইয়ের হাতে ধৃত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়ালেন  কলকাতা পুলিশের আধিকারিকরা।

সোমবার দুপুরে অভিজিৎ মণ্ডলের বাড়ি যান অতিরিক্ত পুলিশ কমিশনার (৪) ভি সলোমান নিশা কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল এবং ডেপুটি কমিশনার (এসএসডি) বিদিশা কলিতা। সূত্রের খবর, তাঁরা অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডল-সহ তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন।

বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে এক আধিকারিক বলেন, ‘আমি যতটুকু জানি, ওসির কোনও দোষ নেই। যেটুকু আমার ব্যক্তিগত বিশ্বাস আছে, যেটুকু উনি করেছেন ভাল উদ্দেশ্য নিয়ে করেছেন। খবর পাওয়ার পর উনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। যত তাড়াতাড়ি সম্ভব উনি ওখানে যান। ওখানে সব দাবি মেনে সুবিচারের স্বার্থে তদন্তের স্বচ্ছতার জন্য যা কিছু করার উনি ওখানে করেন। এটাই ওঁর কাজ ছিল। উনি ভালভাবে কাজটা করেছেন। এটাই আমার ব্যক্তিগত বিশ্বাস। কলকাতা পুলিশ ওঁর সঙ্গে আছে।’

এক পুলিশকর্তা সাংবাদিকদের বলেন, “আমরা মূলত এসেছি, ওঁকে আমাদের সমর্থন জানানোর জন্য। কারণ, কলকাতা পুলিশ একটা পরিবার। অভিজিৎ মণ্ডল সেই পরিবারের সদস্য। ওঁর যখন এরকম একটা সমস্যা হয়েছে, কলকাতা পুলিশ ওঁদের সঙ্গে থাকবে। ওঁদের যা সাহায্য লাগবে আমরা তার সব দেব। এটাই ওঁকে বলতে এসেছি।’’

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top