আসানসোল, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আসানসোলে অতিবৃষ্টিতে গোয়াল ঘরের দেওয়াল ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম অশোক বন্দ্যোপাধ্যায় (৫০)। সোমবার আসানসোলের বারাবনির রানীগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় এক গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে অশোকবাবুর পরিবারের তরফে জানানো হয়েছে, অতিবৃষ্টির কারণে গোয়াল ঘরের দেওয়াল পড়ে যাওয়ার আশঙ্কা হয়েছিল। তাই গরুগুলিকে খুলতে গিয়েছিলেন তিনি। সেই সময়েই আচমকা দেওয়াল ভেঙে পড়ে। চাপা পড়েন অশোকবাবু। অকুস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আসানসোলে ভেঙে পড়ল গোয়াল ঘরের দেওয়াল, প্রাণ হারালেন এক ব্যক্তি
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















