News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতের বৈচিত্র্য; দক্ষতা, ক্ষমতা, সম্ভাবনা ও কর্মক্ষমতা সবই অনন্য : প্রধানমন্ত্রী
Image

ভারতের বৈচিত্র্য; দক্ষতা, ক্ষমতা, সম্ভাবনা ও কর্মক্ষমতা সবই অনন্য : প্রধানমন্ত্রী

গান্ধীনগর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারতের বৈচিত্র্য; দক্ষতা, ক্ষমতা, সম্ভাবনা ও কর্মক্ষমতা সবই অনন্য। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “তাই আমি বলি, ‘বৈশ্বিক অ্যাপ্লিকেশনের জন্য ভারতীয় সমাধান’… বিশ্বও এটা বুঝতে পারছে। শুধু ভারতীয়রাই নয়, গোটা বিশ্বই মনে করে যে ভারতই একবিংশ শতাব্দীর সেরা নিশ্চয়তা।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকালে গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টরস মিট অ্যান্ড এক্সপো (রি-ইনভেস্ট)-র উদ্বোধন করেছেন। এতে অংশীদার হিসেবে অংশ নিয়েছে জার্মানি, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও নরওয়ে। গুজরাট হল আয়োজক রাজ্য এবং অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ রাজ্যগুলি অংশীদার রাজ্য হিসাবে অংশগ্রহণ করেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, “দেশের দরিদ্র, দলিত এবং বঞ্চিত অংশের বিশ্বাস রয়েছে যে, আমাদের তৃতীয় মেয়াদ তাঁদের মর্যাদাপূর্ণ জীবনের গ্যারান্টি হয়ে উঠবে। ১৪০ কোটি ভারতীয় ভারতকে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির একটিতে পরিণত করার সংকল্প নিয়ে কাজ করছে। এটি একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি এবং মিশনের একটি অংশ… ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত করার জন্য আমাদের কর্ম পরিকল্পনার একটি অংশ।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত ১০০ দিনে, ১২টি নতুন শিল্প শহর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৮টি হাই-স্পিড রোড করিডর প্রকল্প অনুমোদন করা হয়েছে, ১৫টিরও বেশি নতুন মেড ইন ইন্ডিয়া সেমি হাই-স্পিড বন্দে ভারত ট্রেন চালু করা হয়েছে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top