কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টিমুখর দিনে অগ্নিকাণ্ড কলকাতায়। সোমবার সকালে তপসিয়া এলাকার একটি কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে সেখানে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে অবস্থিত অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরির একটি কারখানা থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বৃষ্টি নাথায় নিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! তপসিয়ায় আগুন লাগল একটি কারখানায়
Releated Posts
ভারতে ১২টি সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্পে অনুমোদন, সম্ভাব্য বিনিয়োগ ১.৬৪ লক্ষ কোটি টাকা
নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন-এর আওতায় মোট ১২টি সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্প অনুমোদন পেয়েছে। এই প্রকল্পগুলিতে সম্ভাব্য…
বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের
পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…
পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…
দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির
কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…


















