News Flash

  • Home
  • দেশ
  • জুতো হাতে বিক্ষোভে সামিল উত্তেজিত জনতা
Image

জুতো হাতে বিক্ষোভে সামিল উত্তেজিত জনতা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) সিজিও কমপ্লেক্সে রাতভর থাকার পর টালা থানার ওসি’কে প্রায় ১২ ঘন্টা পর বের করে আনা হতেই প্রবল বিক্ষোভ। মেন গেটের সামনে হাতে জুতো নিয়ে চড়াও এবং বিক্ষোভ জনতার। বিজেপির কর্মীরাও এতে সরব হয়। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সে সময়ে কিছুই ঘটেনি অর্থাৎ অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। উল্লেখ্য, ৭ ঘন্টা একটানা সিবিআই জেরাতে ভেঙে পড়েন তিনি এবং গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর যথারীতি স্বাস্থ্য পরীক্ষা হাসপাতালে এবং সল্টলেকের কেন্দ্রীয় সরকারের অফিস ভবনে (সিজিও), কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়। এদিকে, নিয়ম অনুযায়ী, আদালতে পেশ করার কথা ছিল পরদিন অর্থাৎ রবিবার। সেইমত কড়া নিরাপত্তার মধ্যেই তাকে বের করে নিয়ে যাওয়ার খবর পেয়ে সেখানে উত্তেজিত জনতা চড়াও হয়। বিধাননগর পুলিশের ব্যস্ততা ছিল। তবে ওই ঘটনার তৎপরতার নিরিখে এতদসত্ত্বেও জনতা বিক্ষোভ এড়িয়ে যাওয়া সম্ভব ছিলনা। পুলিশকে সামাল দিতেই হয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top