News Flash

  • Home
  • দেশ
  • কেজরিওয়ালের পথেই মণীশ সিসোদিয়া, যাবেন “জনতার আদালতে”
Image

কেজরিওয়ালের পথেই মণীশ সিসোদিয়া, যাবেন “জনতার আদালতে”

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): জামিন মেলার পর রবিবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে চলেছেন তিনি। জানিয়েছেন, দু’দিন পরে তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন। এ বার সেই পথেই গেলেন মণীশ সিসোদিয়াও। আবগারি দুর্নীতি মামলায় জামিন মিললেও দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে কিংবা শিক্ষামন্ত্রীর আসনে তিনি এখনই আর ফিরতে চাইছেন না। সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন সিসোদিয়া।

উল্লেখ্য, জেলবন্দি থেকেও যিনি মুখ্যমন্ত্রীত্ব চালিয়ে গিয়েছেন, জামিনের পর কেন তিনি সেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় স্বাভাবিক ভাবেই রাজনীতির অলিন্দে চর্চা শুরু হয়। তবে কৌতূহলের অবসান ঘটিয়ে কেজরিওয়াল জানান, যদি দিল্লির জনগণ তাঁকে নির্দোষ মনে করে তাহলে আসন্ন বিধানসভা ভোটে জনগণই তাঁকে ভোট দিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। প্রসঙ্গত, কয়েকমাস পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে তবে পুনরায় রাজধানীর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পুনরায় গ্রহণ করবেন এমনটাই জানিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেন, আমি রাজ্যবাসীর দরজায় দরজায় ঘুরে ভোট চাইব। আপনারা যদি আমায় সৎ মনে করেন তবে আমায় ভোট দেবেন। যদি দোষী মনে করেন তাহলে ভোট দেবেন না। আপনাদের এক একটা ভোট আমার নির্দোষ হওয়ার শংসাপত্র হবে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top