News Flash

  • Home
  • প্রধান খবর
  • জামিন মিলতেই হঠাৎই পদত্যাগের সিদ্ধান্ত কেজরিওয়ালের
Image

জামিন মিলতেই হঠাৎই পদত্যাগের সিদ্ধান্ত কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): জামিন মিলেছে। তারপরে রবিবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অরবিন্দ কেজরিওয়াল জানালেন, দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে চলেছেন তিনি। জেলবন্দি থেকেও যিনি মুখ্যমন্ত্রীত্ব চালিয়ে গিয়েছেন, জামিনের পর কেন তিনি সেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন, স্বাভাবিকভাবেই রাজনীতির অলিন্দে চর্চা শুরু হয়ে যায়। কেজরিওয়াল জানান, যদি দিল্লির জনগণ তাঁকে নির্দোষ মনে করে তাহলে আসন্ন বিধানসভা ভোটে জনগণই তাঁকে ভোট দিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন।

উল্লেখ্য, কয়েকমাস পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে তবে পুনরায় দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পুনরায় গ্রহণ করবেন তিনি, এমনটাই জানিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেন, আমি রাজ্যবাসীর দরজায় দরজায় ঘুরে ভোট চাইব। আপনারা যদি আমায় সৎ মনে করেন তবে আমায় ভোট দেবেন। যদি দোষী মনে করেন তাহলে ভোট দেবেন না। আপনাদের এক একটা ভোট আমার নির্দোষ হওয়ার শংসাপত্র হবে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top