News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়া প্রাইজমানি ফুটবলে জয় পেল এক নং টিলা হৈচৈ 
Image

বিলোনিয়া প্রাইজমানি ফুটবলে জয় পেল এক নং টিলা হৈচৈ 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। টান টান উত্তেজনা পূর্ন ম্যাচ। গুড়ি গুড়ি বৃষ্টি । মাঠও খেলার পক্ষে অনুকূল ছিল না। লড়াই যে করতে হবে।দুই দলের মধ্যে লড়াইটা ছিল অপ্রতিদ্বন্দ্বী।কে গোলবারে বল ঢুকাতে পারবে। উভয় দলের ফুটবল খেলোয়াড়দের মধ্যে ছিল সেই লক্ষ্য । ফুটবল খেলোয়াড়দের পায়ে পায়ে বল, থ্রু থেকে শুরু করে বল পাস দেওয়া দক্ষতা যেন দেখার মতো উভয় দলের।  অবশেষে ২-০ গোলে জয় হাসিল করে নিল বিলোনিয়া এক নং টিলা হৈচৈ। শনিবার বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। টুর্নামেন্ট হয় জিরতলী বনাম বিলোনিয়া এক নং টিলা হৈচৈ। খেলার প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় এর পক্ষ হয়ে গোল করে নাংবা। জিরতলি অনেক বার গোল দেওয়ার সুযোগ পেলেও আর পারেনি হৈচৈ এর অপ্রতিরোধ্য লড়াইয়ে। প্রথমার্ধে কোন গোল আর হয়নি । উভয় দলের গোলবারের দিকে বল গড়াতে থাকলেও ৪৫ মিনিটের মাথায় হৈচৈ এর পক্ষ হয়ে পারভেজ আরেকটি গোল করে।মোট দুটি গোল করে ফাইনালে বিলোনিয়া এক নং টিলা হৈচৈ।আগামী রবিবার বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত হবে ওরিয়েন্টাল প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচ খেলবে বিলোনিয়া এক নং টিলা হৈচৈ বনাম এপার বাংলা ওপার বাংলা। খেলা শেষে ফুটবল টুর্নামেন্ট কমিটির কনভেনার নেপাল চন্দ্র সেন, সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি খেলা উপভোগ করার আহ্বান জানান।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top