News Flash

Image

লাল সতর্কতা জারি দুই জেলায়, বাড়বে বৃষ্টি

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.): হলুদের পর এবার লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের দুই জেলা – বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবং তা বিশ্লেষণের এক সাংবাদিক সম্মেলনে বিশদে জানিয়েছেন ডঃ হাবিবুর রহমান বিশ্বাস। তিনি আরও বলেন, ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার চলবে বৃষ্টি। রবিবার থেকে তা কমবে দক্ষিণবঙ্গের জেলায়। ১৫ তারিখ পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী ওড়িশা, বাংলাদেশে উপকূল এলাকায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। এদিকে, বৃষ্টির গতিবেগ কখনও ওঠানামা করছে। উত্তরবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবিদের মানা সাগরে মাছ ধরতে যাওয়া।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top