News Flash

Image

কমলা সতর্কতা জারি ১৪ টি জেলায়

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : হলুদ ও লাল সতর্কতা জারির পর আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ ঘন্টার মধ্যেই ফের বজ্রঝড় সহ জল বৃষ্টি হবে একাধিক জেলায়। দুপুর তিনটের সময় এই বিজ্ঞপ্তি জারি করেছে আলিপুর। এর পরিপ্রেক্ষিতে যান চলাচল ব্যাহত হতে পারে। জলমগ্ন এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে জানানো ওই বার্তা অনুযায়ী, কলকাতা সহ বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগণা পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগণা এবং পশ্চিম মেদিনীপুরের নাম রয়েছে আলিপুর থেকে প্রকাশিত মধ্যাহ্নকালীন জরুরি বুলেটিনে। সেই সঙ্গে ট্রাফিক নির্দেশিকাতে বলা হয়েছে, গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ার আগে শহরের বুকে যাতায়াতের জন্য সতর্কতা অবলম্বন করা দরকার। তবে নীচু এলাকায় জল রয়েছে। ২-৩ সেন্টিমিটার তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা ও রয়েছে কমলা সতর্ক বার্তায়।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top