News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের গেইটে তালা, রাস্তা অবরোধ পড়ুয়াদের
Image

শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের গেইটে তালা, রাস্তা অবরোধ পড়ুয়াদের

আগরতলা ১৪ সেপ্টেম্বর : শিক্ষক বদলির প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলিয়ে পথ অবরোধে নেমেছে পড়ুয়ারা। তাতে প্রমোদনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের সামনে রাস্তায় যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা অবরোধস্থলে পৌছে শিক্ষক বদলির বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন এবং ব্যবস্থা নেবেন আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়েছে। 

জানা গিয়েছে, প্রমোদনগর উচ্চ বুনিয়াদি বিদ্যালয় দীর্ঘদিন  ধরে  শিক্ষক স্বল্পতায় ভুগছে। তাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠনপাঠন ব্যাঘাত ঘটছে। এরই মধ্যে বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমি দেববর্মাকে বদলি করা হয়েছে। তারই প্রতিবাদে বিদ্যালয়ের গেইটে  তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করেছে পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, শিক্ষিকা মৌসুমি দেববর্মাকে বদলি করা যাবে না। বিদ্যালয়ের সামনে রাস্তায় যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয়েছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top