News Flash

  • Home
  • প্রধান খবর
  • গোসাইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু, দেহ হাতে পেলো পরিবার
Image

গোসাইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু, দেহ হাতে পেলো পরিবার

গোসাইরহাট, ১৪ সেপ্টেম্বর (হি.স.): গোসাইরহাটের ১৮ কোটা এলাকায় একটি বৈদ্যুতিক বোর্ডে হাত লেগে সজল বর্মন নামে এক তরতাজা যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈদ্যুতিক বোর্ড স্পর্শ করার পর সজল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়।তবে প্রশাসন খতিয়ে দেখছে কি কারণে ঘটনার সূত্রপাত। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হয় তার জন্য নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও গ্রামবাসীদের মধ্যে সতর্কতা তৈরি করার চেষ্টা চলছে।

Releated Posts

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026

পটনায় প্রতিবাদ মিছিল থেকে তেজস্বী যাদব আটক, আরজেডি সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান

পটনা, ১৯ আগস্ট (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদবকে বুধবার পটনায়…

ByByNews Desk Aug 19, 2026

পটনায় আরজেডির রাজভবন অভিযান ঘিরে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের

পটনা, ১৯ আগস্ট (আইএএনএস): ছাত্রদের বিভিন্ন দাবি, বেকারত্ব, পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সিওয়ানে একে-৪৭ দিয়ে গুলি চালানোর বিতর্ককে…

ByByNews Desk Aug 19, 2026

৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সিঙ্গাপুরে পীযূষ গোয়েল, অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ৭০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top