News Flash

  • Home
  • বিদেশ
  • সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ ৮ দাবিতে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের সমাবেশ
Image

সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ ৮ দাবিতে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের সমাবেশ

ঢাকা থেকে মনির হোসেন।। বাংলাদেশের অন্তর্বতী সরকারের কোন উপদেষ্টা শাহবাগে এসে দাবি আদায়ের আশ্বাস না দেয়া পর্যন্ত শাহবাগ ত্যাগ না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক প্রদীপ কান্তি দে। 

শুক্রবার বিকালে বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃত্বে শাহবাগ অবরোধ করে দেয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, সরকারের কোন উপদেষ্টা যদি শাহবাগে এসে আমাদের দাবি মানার ব্যাপারে কোন আশ্বাস না দেয় তাহলে আমরা শাহবাগ ছাড়বো না।

শাহবাগ অবরোধ করে আন্দোলনরতরা রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায় জেগেছেরে জেগেছে, হিন্দু সম্প্রদায় জেগেছে সহ আরও বিভিন্ন স্লোগান দেন। সংখ্যালঘু নির্যাতন অনতিবিলম্বে বন্ধ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণসহ বাংলাদেশ হিন্দু পরিষদের ৮ দফা দাবিগুলো হলো, বাংলাদেশে চলমান ও সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন। হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরকরণ। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। এছাড়াও, অর্পিত সম্পত্তি আইন বাতিলসহ বেদখলকৃত সব সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি প্রকৃত মালিককে হস্তান্তর করতে হবে। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় ও পৃথক ছাত্রাবাস নির্মাণ এবং শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top