News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সময়ে সময়ে জামিন পান অরবিন্দ কেজরিওয়াল, এটা ওনার রুটিন হয়ে গেছে: সাংসদ বিপ্লব দেব
Image

সময়ে সময়ে জামিন পান অরবিন্দ কেজরিওয়াল, এটা ওনার রুটিন হয়ে গেছে: সাংসদ বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর: “সময়ে সময়ে জামিন পান অরবিন্দ কেজরিওয়াল, এটা ওনার রুটিন হয়ে গেছে”  অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিজ প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। এক জাতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এমনটাই বলেন তিনি।

এই বিষয়ে বিপ্লব দেব বলেন, অরবিন্দ কেজরিওয়ালের জামিন নির্বাচনে প্রভাব বিস্তার করবে না। এটা নতুন কোনো বিষয় নয়।

এদিকে আম আদমি পার্টির অভিযোগ, কেজরিওয়াল জেলে যাওয়ার জন্য বিজেপি দায়ী। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে। এর উত্তরে হরিয়ানার প্রভারি বিপ্লব কুমার দেব বলেন, অভিযোগ উঠানো আম আদমি পার্টির কাজ। সবকিছুতেই তিনি অভিযোগ তোলেন বিজেপির বিরুদ্ধে।

করোনাকালীন সময়ের প্রসঙ্গ তুলে এনে সাংসদ বলেন, করোনাকালীন সময়ে একমাত্র অরবিন্দ কেজরিওয়াল একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি বলেছেন করোনা ভাইরাস বিজেপি এনেছে। তিনি রাজ্যবাসীর জন্য প্রয়োজনীয় কোনো দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ করেছেন বিপ্লব দেব।

তিনি আরো বলেন, দিল্লিতে কোনো উন্নয়ন করেনি অরবিন্দ কেজরিওয়াল। এমন কোনো কাজ নেই , যা দেখিয়ে বলা যেতে পারে আম আদমি পার্টি কোনো উন্নয়নমূলক কার্য সংগঠিত করেছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top