News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যার বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে বিদ্যুৎ পরিষেবা : টিএসইসিএল
Image

বন্যার বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে বিদ্যুৎ পরিষেবা : টিএসইসিএল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সাম্প্রতিক বন্যা জনিত কারণে রাজ্যের ৮টি জেলায় বিদ্যুৎ দপ্তরের (ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড) মোট ৬৩৮ কোটি ১৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আজ এই তথ্য দিয়েছে টিএসইসিএল ।

দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, গত ১৯ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত  ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ক্ষতি হয়েছে ৩৭১ কোটি ৭৪ লক্ষ টাকা। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের ক্ষতি হয়েছে ৩৭ কোটি ২৫ লক্ষ টাকা এবং ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের ক্ষতি হয়েছে ২২৯ কোটি ১৭ লক্ষ টাকা।

এরমধ্যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার নষ্ট হয়েছে ৩৬১১টি। বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে গিয়েছে, ৫০৫৭ কিলোমিটার। বিদ্যুতের খুঁটি ভেঙেছে ৬৮০৩টি। পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হয়েছে ৫টি। আন্ডারগ্রাউন্ড ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪৪.৫ কিলোমিটার। এলটি এবি ক্যাবল নষ্ট হয়েছে ৮০৫২ কিলোমিটার। ব্রেকার নষ্ট হয়েছে ৭২ টি। পিভিসি তার নষ্ট হয়েছে ২৭৩০ কিলোমিটার।

বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে এই ব্যাপক বিপর্যয় সামলে উঠে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এবং সহযোগী সংস্থা সমূহ ইতিমধ্যেই বিদ্যুৎ পরিষেবা প্রায় স্বাভাবিক করে নিয়েছে। তবে অমরপুর এবং বিলোনিয়া বিভাগের কয়েকটি গ্রামীণ এলাকায় এখনো রাস্তাঘাট পুননির্মাণ না হওয়ার কারণে এবং কয়েকটি জায়গায় খুঁটি বসানোর মত পরিস্থিতি না থাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যায়নি। এর মধ্যে বিলোনিয়ার ঋষ্যমুখ উপ-বিভাগের ধনঞ্জয় নগর ভিলেজ কমিটি এবং রাধানগর এলাকায় এখনো বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। তবে বিদ্যুৎ নিগমের কর্মী এবং আধিকারিকেরা লাগাতার ভাবে মহকুমা প্রশাসনের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছেন। বিদ্যুতের খুঁটি বসানো এবং তার টানার মত পরিস্থিতি তৈরি হলেই সেখানে বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক করা হবে। সবমিলিয়ে রাজ্যে এখন পর্যন্ত প্রায় 99% এর উপর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। বাদবাকি এক শতাংশ জায়গায় আগামী কয়েক দিনের মধ্যেই পরিষেবা স্বাভাবিক করা হবে।

ReplyForwardAdd reaction

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top