News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রাহকদের লাগাতার অভিযোগের ভিত্তিতে বেসরকারি সংস্হা ফিডকো’র হাত থেকে সব দায়িত্ব সরিয়ে নিল টিএসইসিএল
Image

গ্রাহকদের লাগাতার অভিযোগের ভিত্তিতে বেসরকারি সংস্হা ফিডকো’র হাত থেকে সব দায়িত্ব সরিয়ে নিল টিএসইসিএল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : গ্রাহকদের লাগাতার অভিযোগের ভিত্তিতে বেসরকারি সংস্হা ফিডকো’র হাত থেকে সব দায়িত্ব সরিয়ে নিল টিএসইসিএল। আজ এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে টিএসইসিএল-র কতৃর্পক্ষ।

টিএসইসিএল-র কতৃর্পক্ষ জানিয়েছে, আজ সকাল ১১ টা থেকেই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড গ্রাহক পরিষেবা ক্ষেত্রকে আরো বেশি জনমুখী করতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করে দিয়েছে। এতদিন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের অধীনস্থ বেশ কয়েকটি বিভাগে গ্রাহক পরিষেবা এবং বিল আদায় সংক্রান্ত বিষয় পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি সংস্থা ফিডকো।

কৃর্তপক্ষ আরও জানিয়েছে, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বিদ্যুৎ পরিষেবা কে আরো দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে এবার বেসরকারি সংস্থা ফিডকো এর হাতে থাকা এর সমস্ত দায়িত্ব নিজেদের হাতে নিয়ে শুক্রবার সকাল ১১ টা থেকেই কাজ শুরু করে দিয়েছে। এতদিন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের অধীনস্থ ধলাই সার্কেল এর আমবাসা, গন্ডাছড়া , ছামনু এবং মনু উপ বিভাগ, আগরতলা দুই নং সার্কেলের অধীনস্থ মোহনপুর, হেজামারা , বামুটিয়া এবং লেফুঙ্গা উপ বিভাগ, দক্ষিণ ত্রিপুরা সার্কেলের সাবরুম এবং সাতচাঁদ উপ বিভাগের গ্রাহক পরিষেবা সংক্রান্ত বিষয় এবং বিল প্রদান ও গ্রাহকদের কাছ থেকে বিল আদায়ের দায়িত্বে ছিল বেসরকারি সংস্থা ফিডকো। কিন্তু তাদের বিরুদ্ধে গ্রাহকদের লাগাতার অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এবার এই পরিষেবা নিজেদের হাতে নিয়ে গ্রাহক পরিষেবা উন্নত করার উদ্যোগ নিয়েছে। ফলে শুক্রবার থেকে উল্লেখিত বিদ্যুৎ বিভাগের অধীনস্থ সমস্ত গ্রাহকদের যাবতীয় পরিষেবা প্রদানে ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেড সম্পূর্ণভাবে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিদ্যুৎ বিল প্রদান সহ বিল আদায়ও বিদ্যুৎ নিগম লিমিটেড করবে। এক্ষেত্রে শুক্রবার থেকেই ফিডকোর সঙ্গে কোন রকম লেনদেন, বিদ্যুৎ বিল জমা কিংবা অন্য কোন ধরনের অফিসিয়াল সংযোগ রক্ষা না করার জন্য আপামর বিদ্যুৎ গ্রাহকদের কাছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড আবেদন জানিয়েছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top