কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে বোমাতঙ্ক ছড়ায়! সিআইএসএফ-এর বাহিনী ব্যাগটিকে ঘিরে রাখে, হাসপাতালে উপস্থিত হয় বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড। ব্যাগের ভিতরে কী রয়েছে, তা খতিয়ে দেখা হয়। সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে জলের বোতল, কোল্ড ড্রিংকস ও থার্মোকলের থালা। সেই সঙ্গে আতঙ্কের অবসান হল। এদিন সকালে হাসপাতাল চত্বরে ব্যাগটি পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। কৌতূহলী মানুষজনকে ব্যাগটির কাছে যেতে দেওয়া হয়নি। দাবিহীন ওই ব্যাগের ভিতরে কী রয়েছে, তা জানতে মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়। অবশেষে সেই আতঙ্কের অবসান হয়েছে।

আতঙ্কের অবসান, আর জি করে দাবিহীন ব্যাগ থেকে মিলল না সন্দেহজনক কিছুই
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















