News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তাল হয়ে উঠবে সমুদ্র
Image

দক্ষিণবঙ্গে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তাল হয়ে উঠবে সমুদ্র

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৪ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বৃষ্টি হবে কলকাতাতেও। আগামী ১৩ সেপ্টেম্বর অবধি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। সমুদ্রও হয়ে উঠবে উত্তাল, তাই মৎস্যজীবীদের ১৩-১৪ সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও হুগলি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এরপর ১৩ সেপ্টেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই দিন কলকাতা, হাওড়া, নদীয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি প্রত্যাশিত। ১৪ সেপ্টেম্বর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় মালদা, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ১৩ তারিখ মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে পরবর্তী দিন, ১৪ সেপ্টেম্বরও।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top