News Flash

  • Home
  • দেশ
  • আন্দোলনকারীদের কাছে মুখ্যসচিবের তরফে চিঠি
Image

আন্দোলনকারীদের কাছে মুখ্যসচিবের তরফে চিঠি

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) :  আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় জুনিয়র চিকিৎসকরা যে টানা আন্দোলনে রয়েছেন অবিলম্বে শেষ হোক চাইছেন রাজ্য সরকার। মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ এই নিয়ে চিঠি লিখেছেন। বুধবার সন্ধ্যা ছ’ টার মধ্যেই ১২-২৫ জনের এক প্রতিনিধি দলকে রাজ্য সচিবালয় নবান্নে আমন্ত্রণ। তাদের ডেকে পাঠানো হয়েছে খোলামেলা আলোচনার জন্য। ৩.৪৯ মিনিটে মেল করেছেন তিনি। ওই চিঠিতে “প্রিয় জুনিয়র ডাক্তাররা” – এই সম্বোধন করা হয়েছে। উল্লেখ্য, ই-মেল এরপর এবার আহ্বান জানানো হয়েছে চিঠি মারফৎ। গত ৩২ দিন ধরেই চলছে আন্দোলন। মুখ্যসচিব তাদের লেখা ওই চিঠিতে আরও বলেন, সাধারণ মানুষ পাচ্ছে না চিকিৎসা পরিষেবা। সুতরাং গঠনমূলক আলোচনা করা দরকার বর্তমান পরিস্থিতিতে। পরিকাঠামোর উন্নয়ন করা হবে দ্রুত। স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে রাজ্য সরকার সচেষ্ট। প্রসঙ্গতঃ দেশের শীর্ষ আদালতের এ প্রসঙ্গে সাম্প্রতিক রায়ের কথা ও ওই চিঠিতে ফের তাদের স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top