কলকাতা ১১ সেপ্টেম্বর (হি. স.) : আর্থিক অনটনে বন্ধ হয়ে পড়ে বিদেশ যাত্রা। প্রায় ৯৫ লাখ টাকা দরকার। দু দফায় ওই বিশাল পরিমাণ অর্থের যোগান দিয়েছেন প্রতিবেশী কৈলাশ মিশ্র। অবশেষে জট খুলেছে হাওড়ার বাসিন্দা শুভঙ্কর চক্রবর্তী’র। মা গৃহবধূ, বাবা তারক চক্রবর্তী বেসরকারি সংস্থার কর্মী। ২৫ তম এশিয়ান ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপের আসর বসছে সুদূর হংকং। অনূর্ধ্ব – ২৪ এই প্রতিযোগিতা হবে ১১-১৩ অক্টোবর। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ সামনে এসে ও হাতছাড়া হতে বসে। এমন সময়েই মুশকিল আসান। যদিও সে আপাতত দৃঢ়তার সঙ্গে তৈরি লাগেজ নিয়েই কেরালার পথে ছুটছে। একটানা ২৫ দিন ধরে চলবে প্রস্তুতি শিবির সেখান। এরপর ভারতীয় দলের সঙ্গে বিদেশে রওনা হবে স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র শুভঙ্কর।

বাংলার একমাত্র প্রতিনিধি হংকংয়ের পথে শুভঙ্কর
Releated Posts
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

















