News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্বের কাছে ভারত এক আত্মবিশ্বাসের অনুপ্রেরণা হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী
Image

বিশ্বের কাছে ভারত এক আত্মবিশ্বাসের অনুপ্রেরণা হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী

গ্রেটার নয়ডা, ১১ সেপ্টেম্বর (হি.স.): বিশ্বের কাছে ভারত এক আত্মবিশ্বাসের অনুপ্রেরণা হয়ে উঠেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এখনকার ভারত সমগ্র বিশ্বের আত্মবিশ্বাসে অনুপ্রেরণা যোগাচ্ছে। উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৮৫ হাজার প্রযুক্তিবিদ এবং ইঞ্জিনিয়ার সেমিকন্ডাক্টরের কার্যক্ষমতা তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে বিজ্ঞান ক্ষেত্রে আরও নতুন দিক উন্মোচিত হতে চলেছে। বর্তমানে ভারত, চিপের অন্যতম বৃহৎ ব্যবহারকারী দেশ হয়ে উঠেছে। ক্রমশ ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী মোদী জানান, দেশের স্বপ্ন হল বিশ্বের প্রতিটি ডিভাইসে ভারতের চিপ লাগানো থাকবে। প্রধানমন্ত্রী মোদী এদিন সেমিকন ইন্ডিয়া এক্সপোও ঘুরে দেখেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সাধারণ মানুষের হাতে প্রযুক্তিকে পৌঁছে দিতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে সেমিকন্ডাক্টর এক্সিকিউটিভদের এক গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top