News Flash

  • Home
  • দেশ
  • জামিন পেলেন এএপি নেতা দুর্গেশ পাঠক, কেজরির বিচারবিভাগীয় হেফাজত বাড়লো
Image

জামিন পেলেন এএপি নেতা দুর্গেশ পাঠক, কেজরির বিচারবিভাগীয় হেফাজত বাড়লো

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেলেন আম আদমি পার্টি (এএপি)-র নেতা দুর্গেশ পাঠক। বুধবার ১ লক্ষ টাকার বন্ডে দুর্গেশ পাঠককে জামিন দিয়েছে দিল্লির এই আদালত। পাশাপাশি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ। উল্লেখ্য, দুর্গেশ পাঠককে সমন পাঠিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালত।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও হেফাজতে থাকা অন্যান্য অভিযুক্তদের এদিন তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হয়েছিল। শারীরিকভাবে আদালতে হাজিরা দেন বিনোদ চৌহান। অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। জামিন পাওয়ার পর দুর্গেশ পাঠক বলেছেন, “আমরা গত ২-৩ বছর ধরে এই নাটকটি দেখছি, প্রধানমন্ত্রী মিথ্যা মামলা দিয়ে এএপি-কে শেষ করতে চান। কিন্তু এই সবই ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। প্রত্যেককে জামিন দেওয়া হচ্ছে এবং তাঁরা জেল থেকে বেরিয়ে আসছেন।”

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top