News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্ধ্রপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল লরি, মর্মান্তিক মৃত্যু ৭ জনের
Image

অন্ধ্রপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল লরি, মর্মান্তিক মৃত্যু ৭ জনের

পূর্ব গোদাবরী, ১১ সেপ্টেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল একটি লরি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। ডিসিপি কুমার বলেছেন, দেবরাপল্লী গ্রামের কাছে একটি সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে, জাঙ্গারেডিগুডেম থেকে আটজনকে বহনকারী একটি লরি গর্ত এড়াতে গিয়ে খালে পড়ে যায়। লরির উপরে বসা সাতজন ঘটনাস্থলেই মারা যান, একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের মৃতদেহ কভভুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। হতাহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী নাইডু।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top