News Flash

  • Home
  • দিনের খবর
  • কৃষি ও কৃষক কল্যাণই প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকার : শিবরাজ সিং চৌহান
Image

কৃষি ও কৃষক কল্যাণই প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকার : শিবরাজ সিং চৌহান

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): কৃষি ও কৃষক কল্যাণই প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, “কৃষি ও কৃষক কল্যাণই প্রধানমন্ত্রী মোদীর জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের জন্য কৃষকদের সেবা করা ঈশ্বরের কাছে প্রার্থনা করার মতো।”শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, “গত কয়েকদিন ধরে এমএসপি-র নিচে সয়াবিন বিক্রি হওয়ায় উদ্বিগ্ন ছিলেন মধ্যপ্রদেশের কৃষকরা। প্রথমত, আমরা এমএসপি-তে সয়াবিন সংগ্রহের জন্য মহারাষ্ট্র এবং কর্ণাটকের মতো রাজ্যগুলিকে অনুমতি দিয়েছিলাম। আমরা গত রাতে মধ্যপ্রদেশ সরকারের কাছ থেকে এমএসপি-তে সয়াবিন সংগ্রহের প্রস্তাব পেয়েছি। আমরা সেই প্রস্তাব অনুমোদন করেছি। মধ্যপ্রদেশের কৃষকদের চিন্তা করার দরকার নেই, সয়াবিন এমএসপি-তে সংগ্রহ করা হবে। তারা তাদের কঠোর পরিশ্রমের উপযুক্ত মূল্য পাবে।”

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top