নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): কৃষি ও কৃষক কল্যাণই প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, “কৃষি ও কৃষক কল্যাণই প্রধানমন্ত্রী মোদীর জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের জন্য কৃষকদের সেবা করা ঈশ্বরের কাছে প্রার্থনা করার মতো।”শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, “গত কয়েকদিন ধরে এমএসপি-র নিচে সয়াবিন বিক্রি হওয়ায় উদ্বিগ্ন ছিলেন মধ্যপ্রদেশের কৃষকরা। প্রথমত, আমরা এমএসপি-তে সয়াবিন সংগ্রহের জন্য মহারাষ্ট্র এবং কর্ণাটকের মতো রাজ্যগুলিকে অনুমতি দিয়েছিলাম। আমরা গত রাতে মধ্যপ্রদেশ সরকারের কাছ থেকে এমএসপি-তে সয়াবিন সংগ্রহের প্রস্তাব পেয়েছি। আমরা সেই প্রস্তাব অনুমোদন করেছি। মধ্যপ্রদেশের কৃষকদের চিন্তা করার দরকার নেই, সয়াবিন এমএসপি-তে সংগ্রহ করা হবে। তারা তাদের কঠোর পরিশ্রমের উপযুক্ত মূল্য পাবে।”
কৃষি ও কৃষক কল্যাণই প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকার : শিবরাজ সিং চৌহান
Releated Posts
বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের
পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…
পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…
দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির
কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…
মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী
মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…


















