News Flash

  • Home
  • দেশ
  • বিবেক জাগরণ যাত্রায় সংঘ পরিবারের গোপন উদ্যোগ, মিছিলে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী ও কুণাল সরকার
Image

বিবেক জাগরণ যাত্রায় সংঘ পরিবারের গোপন উদ্যোগ, মিছিলে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী ও কুণাল সরকার

কলকাতা, ১০ সেপ্টেম্বর(হি.স.): আগামী ১১ সেপ্টেম্বর বিকেলে শ্যামবাজারে ‘বিবেক জাগরণ যাত্রা’র আয়োজন করা হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মস্থান থেকে শ্যামবাজার পর্যন্ত এই যাত্রায় উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। সংঘ পরিবারের উদ্যোগে আয়োজিত এই মিছিলে যোগ দেবেন প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. কুণাল সরকার, নাট্যকার চন্দন সেন, ও চিকিৎসক ডা. সুকুমার মুখার্জি প্রমুখ।

যদিও এই যাত্রার আয়োজনে সরাসরি সংঘ পরিবারের নাম ব্যবহার করা হয়নি, তবে এই মিছিলে নেতৃত্ব দেবেন সংঘ পরিবারের ঘনিষ্ঠ অধ্যাপক স্মৃতি কুমার সরকার, যিনি আরএসএস এর ইতিহাস শাখার প্রধান হিসেবে পরিচিত। স্মৃতি কুমার সরকার ‘অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনা’র উত্তরবঙ্গ অধ্যায়ের প্রধান। যাত্রার উদ্যোগে আরও যুক্ত থাকবেন বিশিষ্ট বুদ্ধিজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, এবং শিল্পীরা।

এই যাত্রা শ্যামবাজারের পঞ্চমায়ের মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে শেষ হবে। ‘বিবেক জাগরণ যাত্রা’র মাধ্যমে সমকালীন সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরতে চায় সংঘ পরিবার।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top