News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর কাণ্ডের একমাস পূর্তিতে দ্রুত বিচারের দাবিতে এবিভিপি-র মশাল যাত্রা
Image

আর জি কর কাণ্ডের একমাস পূর্তিতে দ্রুত বিচারের দাবিতে এবিভিপি-র মশাল যাত্রা

কলকাতা, ১০ সেপ্টেম্বর(হি.স.): আরজি কর কাণ্ডের একমাস পূর্তিতে দ্রুত বিচারের দাবিতে এবং অধরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তথ্যপ্রমাণ সরানোয় রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে আজ কলকাতার শিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল যাত্রা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের সদস্যরা এই মশাল যাত্রায় অংশগ্রহণ করেন এবং দোষীদের দ্রুত শাস্তি প্রদানের দাবি জানান।

এবিভিপি-র দাবি, আর জি কর কাণ্ডের মূল অপরাধীরা এখনও অধরা এবং তাদের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তথ্যপ্রমাণ সরানোর মাধ্যমে দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে দ্রুত বিচার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান এবিভিপি-র সদস্যরা।

মশাল যাত্রায় অংশগ্রহণকারীরা শ্লোগান দেন এবং সরকারের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানিয়ে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে যান। সংগঠনটি জানিয়েছে, তারা এই ধরনের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে যতদিন না আরজি কর কাণ্ডের দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হয় এবং ন্যায়বিচার নিশ্চিত হয়।

Releated Posts

উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ ‘ভয় ছড়ানোর চেষ্টা’: পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক

কলকাতা, ১ মে(আইএএনএস): হাওড়া জেলার উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু ঘিরে রাজনৈতিক অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করল পশ্চিমবঙ্গ…

ByByTaniya Chakraborty May 1, 2026

জব্বলপুরে ক্রুজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, নিখোঁজ ৪ জনের খোঁজ চলছে

জব্বলপুর, ১ মে(আইএএনএস): মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় বর্গী বাঁধ-এর জলাধারে পর্যটকবাহী একটি ক্রুজ উল্টে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByTaniya Chakraborty May 1, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

জনগণনায় বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ, শুধু ভারতীয় নাগরিকরাই অংশ নিতে পারবেন: মহারাষ্ট্র মন্ত্রী

নাগপুর, ১ মে(আইএএনএস): চলমান জনগণনা প্রক্রিয়ায় শুধুমাত্র ভারতের নাগরিকরাই অংশ নিতে পারবেন, কোনো বিদেশি বা অনুপ্রবেশকারীকে এতে অংশগ্রহণের…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top