News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ করল আম আদমি পার্টি
Image

হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ করল আম আদমি পার্টি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার আম আদমি পার্টি (এএপি) হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ করেছে। এতে ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। এএপি হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য ৯০টি আসনের মধ্যে ২৯টির জন্য প্রার্থী ঘোষণা করেছে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এএপি-র দ্বিতীয় তালিকা প্রকাশের অর্থ হল হরিয়ানায় এএপি এবং কংগ্রেসের মধ্যে জোট হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে উভয় দলই এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জানা গেছে, সাধৌরা থেকে রীতা বামনিয়া, থানেসার থেকে কৃষ্ণ বাজাজ, ইন্দ্রি থেকে হাওয়া সিং, রাতিয়া থেকে মুখতিয়ার সিং বাজিগর, আদমপুর থেকে ভূপেন্দ্র বেনিওয়াল, বারওয়ালা থেকে ছাতর পাল সিং, বাওয়াল থেকে জওহর লাল, ফরিদাবাদ থেকে প্রবেশ মেহতা এবং টিগাঁও থেকে আবশ চান্দেলা প্রার্থী হয়েছেন এএপি-র। .

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top