News Flash

Image

আগামীকাল মঙ্গলবার করিমগঞ্জ সফরে আসছেন রাজ্যের মন্ত্রী অতুল বরা

করিমগঞ্জ (অসম), ৯ সেপ্টেম্বর (হি.স.) : আগামীকাল মঙ্গলবার করিমগঞ্জ জেলা সফরে আসছেন রাজ্যের কৃষি, পশু পালন ও পশু চিকিৎসা ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বরা।বিভাগের মন্ত্রী অতুল বরা এদিন বিকাল চারটায় করিমগঞ্জ পৌঁছে সাংসদ, বিধায়কগণ সহ প্রশাসনিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও পুরসভার কর্মকর্তাদের সঙ্গে জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় বসবেন।

সভা শেষে সন্ধ্যা ছয়টায় মন্ত্রী বরা সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। তার পর বিজেপি এবং তাঁর দল অসম গণ পরিষদের কর্মীদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন মন্ত্রী অতুল বরা। ওইদিনই সন্ধ্যারাত সাতটায় মন্ত্রী শিলচরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সরকারি সূত্রে এ খবর জানানো হয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top