নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর:
দিব্যাঙ্গ ছেলে মেয়েদের পাশে দাঁড়ালো ঐশ বাণী সোসাইটি। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গ ছেলেমেয়েদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা প্রদান করা হয়।
দিব্যাঙ্গরা আমাদের সমাজেরই অঙ্গ। তারা সমাজের বাইরের নন। তাদের উন্নয়ন ব্যতি রেখে রাজ্যের দেশের এবং সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে
ঐশ বাণী সোসাইটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন আগরতলা পুরো নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী তাদের অন্তরের কথা বুঝতে পেরেই বিকলাঙ্গ শব্দটি তুলে নিয়ে তাদেরকে দিব্যাঙ্গ নামে পরিচিতি দিয়েছেন । তাদের সার্বিক কল্যাণে সমাজের সকল অংশের জনগণকে এবং সরকারি বিভিন্ন দপ্তরকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিন অনুষ্ঠানে মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গ ছেলেমেয়েদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়া প্যারা সুইমার বিনীত রায়কেও এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে হুইল চেয়ারও বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির কর্মকর্তা ও রাজের বিশিষ্ট সাংবাদিক মানসপাল এবং নবেন্দু ভট্টাচার্য।



















