News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গ ও ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা দিল ঐশ বাণী সোসাইটি
Image

মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গ ও ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা দিল ঐশ বাণী সোসাইটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর:
দিব্যাঙ্গ ছেলে মেয়েদের পাশে দাঁড়ালো ঐশ বাণী সোসাইটি। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গ ছেলেমেয়েদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা প্রদান করা হয়।

দিব্যাঙ্গরা আমাদের সমাজেরই অঙ্গ। তারা সমাজের বাইরের নন। তাদের উন্নয়ন ব্যতি রেখে রাজ্যের দেশের এবং সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে
ঐশ বাণী সোসাইটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন আগরতলা পুরো নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী তাদের অন্তরের কথা বুঝতে পেরেই বিকলাঙ্গ শব্দটি তুলে নিয়ে তাদেরকে  দিব্যাঙ্গ নামে পরিচিতি দিয়েছেন । তাদের সার্বিক কল্যাণে সমাজের সকল অংশের জনগণকে এবং সরকারি বিভিন্ন দপ্তরকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিন অনুষ্ঠানে মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গ ছেলেমেয়েদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়া প্যারা সুইমার  বিনীত রায়কেও এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে হুইল চেয়ারও বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির কর্মকর্তা ও রাজের বিশিষ্ট সাংবাদিক মানসপাল এবং নবেন্দু ভট্টাচার্য।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top