News Flash

  • Home
  • দেশ
  • নির্যাতিতার পরিবারের পাশে থাকার পরিবর্তে ধর্ষকদের পাশে থাকছেন মমতা : গৌরব ভাটিয়া
Image

নির্যাতিতার পরিবারের পাশে থাকার পরিবর্তে ধর্ষকদের পাশে থাকছেন মমতা : গৌরব ভাটিয়া

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কাণ্ডে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হল বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, নির্যাতিতার পরিবারের পাশে থাকার পরিবর্তে ধর্ষকদের পাশে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, “পশ্চিমবঙ্গ ও দেশের জনগণ সংবিধানের রক্ষক হয়ে উঠেছেন… নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর পরিবর্তে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছেন।”গৌরব ভাটিয়া আরও বলেছেন, “প্রধান বিচারপতি বলেছেন এফআইআর নথিভুক্ত করতে অন্তত ১৪ ঘন্টা দেরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে চান? তাঁর পদত্যাগ করা উচিত যাতে সুষ্ঠু তদন্ত করা যায়। যদি তদন্তের সময় প্রমাণ দেখায় যে তিনি অসতর্ক ছিলেন এবং প্রমাণের সঙ্গে কারচুপিতেও জড়িত ছিলেন তবে তার পলিগ্রাফ পরীক্ষা করা উচিত এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের এবং প্রতিটি নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তাঁকে গ্রেফতার করা জরুরি।

Releated Posts

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top