পাটনা, ৯ সেপ্টেম্বর (হি.স.): আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্নের মুখে নীতীশ কুমার সরকার। এবার পাটনায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি। মৃতের নাম – মুন্না শর্মা। পুলিশ জানিয়েছে, চেন ছিনতাইয়ে বাধা দিলে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।চক থানার স্টেশন হাউস অফিসার শশী কুমার রানা বলেছেন, সোমবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ আমরা খবর পাই, মুন্না শর্মা নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুষ্কৃতীরা। একটি রেস্তোরাঁর কাছে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।

পাটনায় প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতিকে গুলি করে খুন, তদন্তে পুলিশ
Releated Posts
ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর
ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…
ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…
গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য
গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…
গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’
নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…


















