News Flash

  • Home
  • প্রধান খবর
  • রিয়াধে পৌঁছলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, উষ্ণ অভ্যর্থনা সৌদি-সরকারের
Image

রিয়াধে পৌঁছলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, উষ্ণ অভ্যর্থনা সৌদি-সরকারের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ভারত-উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে রবিবার সৌদি আরবের রিয়াধে পৌঁছলেন। সে দেশের প্রটোকল বিষয়ক উপ-মন্ত্রী আব্দুল মাজিদ আল স্মারি তাঁকে স্বাগত জানান। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন জয়শঙ্কর। দু’দিনের এই সফরে তিনি জিসিসি-র সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, সৌদি সফরের পর বিদেশমন্ত্রী ১০ সেপ্টেম্বর থেকে দু’দিনের সফরে জার্মানির বার্লিনে যাবেন। ভারত ও জার্মানি দুই দেশের মধ্যেই মজবুত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী বৈঠক করবেন জার্মানির বিদেশমন্ত্রী ও সেই দেশের অন্যান্য সরকারি প্রতিনিধিদের সঙ্গে। জার্মানি সফরের পর ডঃ এস জয়শঙ্কর ১২ সেপ্টেম্বর দুদিনের সফরে সুইজারল্যান্ডের জেনেভা যাবেন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top