News Flash

  • Home
  • দেশ
  • লখনউয়ে বাড়ি ভেঙে রবিবার মৃতের সংখ্যা বেড়ে ৮
Image

লখনউয়ে বাড়ি ভেঙে রবিবার মৃতের সংখ্যা বেড়ে ৮

লখনউ, ৮ সেপ্টেম্বর (হি.স.): শনিবার লখনউয়ের ট্রান্সপোর্ট নগর এলাকায় আচমকা ভেঙে পড়ে একটি বাড়ি। শনিবার পর্যন্ত এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। রবিবার সকালে মৃতের সংখ্যা বেড়ে হলো ৮। আহত কমপক্ষে ২৮।

জানা গিয়েছে, শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে। লখনউ পুলিশ জানিয়েছে, আচমকা ধসে পড়ে এই বাড়িটি। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এই ঘটনার পরপরই শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  উদ্ধারকাজে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সন্ধ্যা থেকেই উদ্ধারকাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী। রবিবারও জারি আছে উদ্ধারকাজ।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top