News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০ বছরে জম্মু ও কাশ্মীরে ৭০ শতাংশ সন্ত্রাসবাদ কমানোর কাজ করেছে বিজেপি : অমিত শাহ
Image

১০ বছরে জম্মু ও কাশ্মীরে ৭০ শতাংশ সন্ত্রাসবাদ কমানোর কাজ করেছে বিজেপি : অমিত শাহ

জম্মু, ৭ সেপ্টেম্বর (হি.স.) : বিগত ১০ বছরে জম্মু ও কাশ্মীরে ৭০ শতাংশ সন্ত্রাসবাদ কমানোর কাজ করেছে বিজেপি। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ। শনিবার জম্মুতে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “সন্ত্রাসবাদের কারণে কাশ্মীর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীরে এমন সরকার ছিল, যারা সন্ত্রাসবাদের প্রতি অন্ধ ছিল। এমন কিছু মানুষ আছেন যারা এখানে এসে মুখ্যমন্ত্রী হবেন যখন শান্তি থাকবে এবং যখন সন্ত্রাস থাকবে তখন তারা দিল্লিতে চলে যাবেন এবং কফি বারে কফি পান করবেন। ভারতীয় জনতা পার্টি ১০ বছরে সন্ত্রাসবাদ ৭০ শতাংশ কমানোর কাজ করেছে।”অমিত শাহ আরও বলেছেন, “বহু বছর পর নির্ভয়ে অমরনাথ যাত্রা করা হয়েছে। বহু বছর পর উপত্যকায় নাইট থিয়েটার শুরু হয়েছে, উপত্যকায় বের হয় তাজিয়া মিছিল। জম্মু ও কাশ্মীরের জনগণ বিশেষ করে জম্মুর জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা সন্ত্রাস চায় নাকি শান্তি ও উন্নয়ন চায়। এনসি (ন্যাশনাল কনফারেন্স) এবং কংগ্রেস ক্ষমতায় এলে সন্ত্রাস আসবে এবং বিজেপি এলে এখানে কেউ অনুপ্রবেশ করতে পারবে না।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “এখানে একটা গুঞ্জন চলছে যে, ন্যাশনাল কনফারেন্স সরকার গঠন করতে চলেছি। আমি খুব অল্প বয়স থেকেই নির্বাচনী পরিসংখ্যানের ছাত্র এবং আমি আপনাদের বলছি, জম্মু ও কাশ্মীরে কংগ্রেস এবং ফারুক আবদুল্লাহর সরকার কখনই তৈরি হতে পারে না।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top