News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান আদিবাসী কল্যাণে একটি দূরদর্শী উদ্যোগ : জেলা শাসক 
Image

প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান আদিবাসী কল্যাণে একটি দূরদর্শী উদ্যোগ : জেলা শাসক 

আগরতলা, ৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান যা আদিবাসী কল্যাণের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি দূরদর্শী উদ্যোগ। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডা. বিশাল কুমার। 

তিনি বলেন, গত বছরের ৭ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান শুরু হয়েছিল। এই মিশনে অধীন ২২টি প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠী যারা উন্নয়ন থেকে বাদ পড়ে গিয়েছিল তাদেরকে উন্নয়নের মাধ্যমে মূলধারায় নিয়ে আসা। এই প্রকল্পটি সফলভাবে পূরণ করায় একমাত্র লক্ষ্য। 

এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর প্রদান করা হয়েছে। যাদের জায়গা নেই, তাদেরকে পাট্টার মাধ্যমে জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রতিটি বাড়িতে জল জীবন মিশনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। 

পশ্চিম জেলাশাসক জানান,  প্রধানমন্ত্রী জনগণ প্রকল্প সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যের জনজাতি অংশের জনগণের কল্যাণে এই প্রকল্প সারা রাজ্যেই কার্যকর হয়েছে। পশ্চিম জেলার জিরানিয়া ও পুরাতন আগরতলা এবং বেলবাড়ি ব্লকে এই প্রকল্পের অধীন বেশ কিছু সংখ্যক জনজাতি অংশের জনগণকে ইতিমধ্যেই বেশ কিছু সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। এখনো যারা সরকারি সুযোগ-সুবিধা থেকে দূরে রয়েছেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে সুযোগ যথাযথ ভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক।

 জেলাশাসক ডক্টর  বিশাল কুমার বলেন, নিরাপদ আবাসন, বিশুদ্ধ পানীয় জল এবং শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, সড়ক ও টেলিকম সংযোগ, বিদ্যুতায়নহীন গৃহস্থালির বিদ্যুতায়ন এবং টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান যা আদিবাসী কল্যাণের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি দূরদর্শী উদ্যোগ। এমনটাই বলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডা. বিশাল কুমার। 

তিনি বলেন, গত বছরের ৭ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান শুরু হয়েছিল। এই মিশনে অধীন ২২টি প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠী যারা উন্নয়ন থেকে বাদ পড়ে গিয়েছিল তাদেরকে উন্নয়নের মাধ্যমে মূলধারায় নিয়ে আসা। এই প্রকল্পটি সফলভাবে পূরণ করায় একমাত্র লক্ষ্য। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top