News Flash

  • Home
  • খেলা
  • ফ্রেন্ডস ইউনিয়নকে চার গোলে হারিয়ে লীগে প্রথম জয় লালবাহাদুর ব্যায়ামাগারের

ফ্রেন্ডস ইউনিয়নকে চার গোলে হারিয়ে লীগে প্রথম জয় লালবাহাদুর ব্যায়ামাগারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ডিভিশন লীগ ফুটবলে ফ্রেন্ডস ইউনিয়নকে চার গোলের বড় ব্যবধানে হারিয়ে লাল বাহাদুর ব্যায়ামাগার প্রথম জয়ের স্বাদ পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে ত্রিবেনী সংঘের সঙ্গে এক এক গোলে ড্র করে পয়েন্টের ভাগ নিতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে আজ, শুক্রবার ফ্রেন্ডস ইউনিয়নকে চার গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে। বিজয়ী লাল বাহাদুর ব্যায়ামাগারের এর পক্ষে ভানল্লাল থালামওয়ানা এবং লাল বিয়াক মোয়ানা দুজনেই দুটি করে গোল করেন। প্রথমার্ধে বিজয়ী দল এক গোলে এগিয়ে ছিল। খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু দলের তিনজনকে হলুদ কার্ড দেখান। এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র ক্লাব লিগ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স  চন্দ্র মেমোরিয়াল লিগে শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় লালবাহাদুর ব্যায়ামগার ও ফ্রেন্ডস ইউনিয়ন।  ম্যাচটি ৪-০ গোলের ব্যবধানে জয় লাভ করে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখলো লালবাহাদুর ব্যায়ামাগার। যদিও শক্তির দিক দিয়ে অনেকটা এগিয়ে ছিলো লালবাহাদুর। প্রত্যাশা মতোই ফ্রেন্ডস ইউনিয়ন কে পরাজিত করে নিজেদের শক্তির ঝলক দেখালো লালবাহাদুর ক্লাব। প্রথমার্ধের শেষ সময়ে ৪৩ মিনিটের মাথায় প্রথম গোল। বাকি তিনটি গোল হয় খেলার ৭৫, ৮১ ও ৮৫ মিনিটের মাথায়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, বিপ্লব সিংহ, অসীম বৈদ্য ও অভিজিৎ দাস।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top