News Flash

  • Home
  • খেলা
  • দক্ষিণের জেলা খো-খো সম্পন্ন 

দক্ষিণের জেলা খো-খো সম্পন্ন 

ক্রীড়া প্রতিনিধি, সাবরুম।দক্ষিণ জেলা ভিত্তিক স্কুল স্পোর্টস মিট ২০২৪- ২৫ একদিনের বালক এবং বালিকা বিভাগের  খো খো  টুর্নামেন্ট শেষ হয়েছে শুক্রবার। বালক এবং বালিকা বিভাগে এই খো খো  টুর্নামেন্টে অংশ নেয় বিলোনিয়া, শান্তিরবাজার ও সাবরুম বিভাগের মোট ছয়টি দল।এদিন বেলা ১১টায়  সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এই খো খো  টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিলোনিয়া এবং রানার্স হয়েছে সাব্রুম মহকুমা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সাবরুম এবং রানার্স বিলোনিয়া মহকুমা। খেলা শেষে উপস্থিত খেলোয়াড়দের মধ্য থেকে দক্ষিণ জেলার বালক ও বালিকা বিভাগে দুটি দল গঠন করা হয়। দক্ষিণ জেলার এই খো খো প্রতিনিধি দল আগামী ১৮ এবং ১৯ সেপ্টেম্বর ঊনকোটি জেলায় রাজ্য ভিত্তিক খো খো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।দক্ষিণ জেলা ভিত্তিক এই স্কুল স্পোর্টস মিটের শুভ উদ্বোধন করেন সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন দীপক দাস। উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের সদস্য রণজিৎ রায় চৌধুরী, ক্রীড়া ও যুব দপ্তরের সহ অধিকর্তা মিহির শীল ও যুগ্ম সচিব বাবুল দাস।

পয়েন্ট তালিকা : এ ডিভিশন লীগ ফুটবল

দল         ম্যাচ জয় পরা:  ড্র গোল পয়েন্ট

টাউন ক্লাব ৩    ১    ০    ১   ৬-৩   ০৭

ব্লাডমাউথ  ৩    ২    ১    ০   ৬-৪   ০৬

এগিয়ে চল  ২    ২    ০    ০   ৩-১   ০৬

ত্রিবেণী সংঘ ২    ১    ০    ১   ৬-২   ০৪

লালবাহাদুর  ২    ১    ০    ১   ৫-১   ০৪

নাইন বুলেটস ৩    ১    ১    ১   ৬-৪   ০৪

ফরোয়ার্ড  ৩    ০    ১    ২   ২-৪   ০২

জুয়েলস অ্যা: ২    ০    ১    ১   ০-১   ০১

রামকৃষ্ণ ক্লাব ৩    ০    ২    ১   ০-৪   ০১

ফ্রেন্ডস ইউ: ৩    ০    ৩    ০   ১-১১   ০০

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top